হিম কুয়াশার কলরবে, মাতবো পিঠা উৎসবে” এ স্লোগানে আবহমান বাংলার ঐতিহ্যবাহী পিঠার স্বাদ শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিতে হবিগঞ্জ রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ আয়োজন করেছে দিনব্যাপী ‘পিঠা উৎসব, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের।
আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় স্কুল প্রাঙ্গনে ফিতা কেটে ‘পিঠা উৎসব ও সাংস্কৃতিক” অনুষ্ঠানের উদ্ধোধন করা হয়।
এরপর অধ্যক্ষ মীর এ, কে, এম জমিলুন্নবী ফয়সলের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন- হবিগঞ্জ-৩ আসনের জামায়াতের প্রার্থী ও জেলা সেক্রেটারী অধ্যক্ষ কাজী মহসিন। বিশেষ অতিথি ছিলেন- স্কুলের পরিচালক এডভোকেট রহমতে এলাহী। এছাড়াও আলোচনা সভায় বক্তব্য রাখেন- ব্যাংকার রেজাউল করিম, আব্দুল মজিদ, আবজালুর রহমান প্রমুখ।
সভায় বক্তরা বলেন- পিঠা উৎসব থেকে শিক্ষার্থী ও অভিভাবকরা চলার পখে অনুপ্রেরণা পাবে। এই উৎসবের মাধ্যমে বিনোদনের সুযোগ পাবে। শুধু মাত্র একাডেমী লেখাপড়া করিয়ে সন্তানদের গঠন করা যাবে না। তার সাথে আমাদেরকে সাংস্কৃতিক ঐতিহ্যর সাথে পরিচয় লাভ করতে হবে। আজকের এই পিঠা উৎসব আমাদের সায়স্কৃতিকের ঐতিহ্য। এটা আমাদের ধারণ করতে হবে। ভুলে গেলে চলবে না।
পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় গৃহিণীর মৃত্যু, আহত শিশু
দেখুন: বিমানবন্দর থেকে সমাবেশস্থলের পথে তারেক রহমান
ইম/


