১৫/০২/২০২৬, ৫:১৯ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১৫/০২/২০২৬, ৫:১৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

হবিগঞ্জ-৪ আসনে বেসরকারিভাবে নির্বাচিত এস এম ফয়সল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী এস এম ফয়সল। তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৮৮ হাজার ৭২ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ গিয়াস উদ্দিন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী, মোমবাতী প্রতীকে পেয়েছেন ৮৪ হাজার ৩২৩ ভোট।
জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, আসনটিতে পোস্টাল ভোটসহ মোট কেন্দ্র ছিল ১৮৪টি। এর মধ্যে প্রাপ্ত কেন্দ্র ১৮৩টি।
গণভোটে মোট ভোটার সংখ্যা ছিল ৫ লাখ ৫২ হাজার ৭১১। প্রদত্ত ভোট পড়েছে ৩ লাখ ১০ হাজার ৭৩৯টি। এর মধ্যে ‘হ্যাঁ’ ভোট ১ লাখ ৪৩ হাজার ৩৭২টি এবং ‘না’ ভোট ১ লাখ ২৩ হাজার ২৬টি।
জেলা প্রশাসন সূত্রে এস এম ফয়সলকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। নির্বাচনের ফলাফল ঘোষণার পর এলাকায় দলীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা গেছে।

বিজ্ঞাপন

পড়ুন:হবিগঞ্জ-৩ আসনে বিএনপির জিকে গউছ বিজয়ী

দেখুন:একাধিক কেলেঙ্কারির পর ডিভোর্সের ঘোষণা দিলেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন