১০/০২/২০২৬, ১৪:২০ অপরাহ্ণ
26 C
Dhaka
১০/০২/২০২৬, ১৪:২০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

হযরত ফাতিমা (রাঃ) মহিলা হাফিজিয়া মাদরাসা ও ইয়াতিমখানার শিক্ষা সফর ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত


চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার হযরত ফাতিমা (রাঃ) মহিলা হাফিজিয়া মাদরাসা ও ইয়াতিমখানার উদ্যোগে শিক্ষা সফর ও বার্ষিক বনভোজন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) শিবগঞ্জের কিডস্ ল্যান্ড পার্ক প্রাঙ্গণে দিনব্যাপী এ অনুষ্ঠানে কুরআন তিলাওয়াত, ইসলামী সংগীত, সাধারণ জ্ঞান প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণীসহ নানা আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আমির  মাওলানা মোঃ আবু জার গিফারী। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন— নারী শিক্ষার প্রসারে দ্বীনি প্রতিষ্ঠানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কুরআনের আলোয় আলোকিত প্রজন্ম গড়তে এ ধরনের মাদরাসাগুলোকে সার্বিকভাবে সহায়তা করা আমাদের নৈতিক দায়িত্ব। মেয়ে হাফেজদের মাধ্যমে সমাজে ইসলামী মূল্যবোধের চর্চা আরও বেগবান হবে।


অনুষ্ঠানের সভাপতি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব মোঃ জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসার সভাপতি জনাব মাইরুউদ্দিন, গোমস্তাপুর ইউনিয়ন জামায়াতের আমির  মাওলানা মোঃ আবু সায়েম, এবং সমাজসেবক জনাব মোঃ মোমিন হোসেন।

পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাদরাসার পরিচালক ও গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের সদস্য জনাব আনারুল ইসলাম কলিমউদ্দিন।

দিনব্যাপী আয়োজন শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এতে শিক্ষক, অভিভাবক, ২৫০ জন শিক্ষার্থীসহ শতাধিক নারী-পুরুষের উপস্থিতিতে অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশে পরিণত হয়। 

বিজ্ঞাপন

পড়ুন : চাঁপাইনবাবগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন