বিজ্ঞাপন

হরমুজ প্রণালিতে টোল আরোপের পরিকল্পনায় ইরানের অনুমোদন

বিশ্বের জ্বালানি তেল ও পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর টোল আরোপের পরিকল্পনায় অনুমোদন দিয়েছে ইরানের সংসদীয় কমিটি।

বিজ্ঞাপন

দেশটির বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)-সংশ্লিষ্ট সংবাদ সংস্থা ফারস এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইরানের জাতীয় নিরাপত্তা কমিশনের একজন সদস্য এ পরিকল্পনা অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন। পরিকল্পনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জাহাজগুলোর হরমুজ প্রণালি দিয়ে চলাচলে বাধা দেওয়ার কথাও উল্লেখ রয়েছে।

এতে আরও বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞায় অংশ নেওয়া অন্যান্য দেশগুলোর জাহাজ চলাচলেও সীমাবদ্ধতা আরোপ করা হতে পারে।

ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, হরমুজ প্রণালিতে নতুন টোল ব্যবস্থা রাষ্ট্রীয় টেলিভিশনের মাধ্যমে ঘোষণা করা হয়েছে। এতে বলা হয়েছে, ওমানের সহযোগিতায় এ ব্যবস্থা বাস্তবায়ন করা হবে।

পড়ুন: আজ জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন