মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরান যদি হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী তেলবাহী জাহাজ থেকে ফি আদায় করে, তাহলে তা অবিলম্বে বন্ধ করতে হবে। খবর সিএনবিসি নিউজের।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘শোনা যাচ্ছে, হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতকারী ট্যাংকার থেকে ইরান ফি নিচ্ছে। যদি তারা নিয়ে থাকে, তবে এখনই তা বন্ধ করা উচিত।’
তার এই মন্তব্য যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সদ্য কার্যকর হওয়া যুদ্ধবিরতিতে নতুন করে উত্তেজনা তৈরি করেছে। মাত্র দুই দিন আগে এই যুদ্ধবিরতি শুরু হয়।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় ট্রাম্প ঘোষণা দেন, ‘ইরান যদি সম্পূর্ণ, তাৎক্ষণিক এবং নিরাপদভাবে হরমুজ প্রণালি খুলে দেয়, তবে যুক্তরাষ্ট্র দুই সপ্তাহের জন্য সামরিক কার্যক্রম স্থগিত রাখতে রাজি থাকবে।’
পড়ুন: ঐতিহাসিক মার্কিন-ইরান বৈঠক: বিশ্বমঞ্চে পাকিস্তানের নাটকীয় প্রত্যাবর্তন
আর/


