বিজ্ঞাপন

হরমুজ প্রণালি আর আগের অবস্থায় ফিরবে না: আইআরজিসি

হরমুজ প্রণালি আর কখনো আগের অবস্থায় ফিরে যাবে না বলে সতর্ক করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনী। পারস্য উপসাগরে নতুন নিরাপত্তা কাঠামো গড়ে তোলার লক্ষ্যে ইরানি বাহিনী তাদের অপারেশনাল প্রস্তুতি প্রায় চূড়ান্ত করেছে বলেও জানিয়েছে সংস্থাটি।

বিজ্ঞাপন

রোববার (৫ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি নৌবাহিনীর কমান্ড জানায়, এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথে বিদেশি আধিপত্যের যুগ শেষের পথে। সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি এমন এক নতুন বাস্তবতা তৈরি করেছে, যেখানে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বহিঃশক্তিগুলো আর ইরানের সমুদ্রসীমায় প্রভাব বিস্তার করতে পারবে না।

বিবৃতিতে আইআরজিসি নৌবাহিনী জোর দিয়ে বলেছে, “হরমুজ প্রণালি কখনোই আগের অবস্থায় ফিরে যাবে না, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও জায়নিস্ট (ইসরায়েল) শাসনের জন্য।” একই সঙ্গে পারস্য উপসাগরের নিরাপত্তা ও জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় যেকোনো অস্থিতিশীলতামূলক হস্তক্ষেপ প্রতিহত করার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করা হয়েছে।

আরও বলা হয়, ইরানের শীর্ষ কর্মকর্তাদের ঘোষিত সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এর লক্ষ্য হলো পারস্য উপসাগরে এমন একটি নতুন নিরাপত্তা কাঠামো গড়ে তোলা, যেখানে উপকূলবর্তী দেশগুলো নিজেরাই আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করবে।

এই প্রস্তুতির অংশ হিসেবে নৌবাহিনীর তৎপরতা বৃদ্ধি, উন্নত নজরদারি ব্যবস্থা স্থাপন এবং সমন্বিত দ্রুত প্রতিক্রিয়া (কুইক রিঅ্যাকশন) সক্ষমতা গড়ে তোলা হয়েছে। এসব পদক্ষেপের লক্ষ্য ইরানের জলসীমা সুরক্ষা নিশ্চিত করা এবং প্রণালির মাধ্যমে জ্বালানি পরিবহন নিরবচ্ছিন্ন রাখা।

এদিকে ইরানি সামরিক কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র বা তার মিত্ররা যদি এই নতুন ব্যবস্থাকে চ্যালেঞ্জ করে বা পুনরায় সামরিক আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা চালায়, তবে ইরানের প্রতিরক্ষা বাহিনী দ্রুত, কার্যকর ও শক্তিশালী জবাব দেবে।

পড়ুন: সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরের সার্ভার রুমে আগুন

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন