হরমুজ প্রণালী খুলে দিতে ইরানকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্ধারিত সময়ের মধ্যে নৌ চলাচল স্বাভাবিক না হলে ইরানের বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে হামলার হুমকিও দিয়েছেন তিনি।
শনিবার (২১ মার্চ) দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালীতে বাধাহীন জাহাজ চলাচল নিশ্চিত না হলে যুক্তরাষ্ট্র ইরানের গুরুত্বপূর্ণ বিদ্যুৎকেন্দ্রগুলোতে আঘাত হানবে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এ হুঁশিয়ারি দেন, তবে নির্দিষ্ট কোনো স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হবে তা উল্লেখ করেননি। (সূত্র: আল জাজিরা)
এ হুমকির পরপরই পাল্টা প্রতিক্রিয়া জানায় তেহরান। ইরানের সেনাবাহিনী সতর্ক করে দিয়ে জানায়, তাদের জ্বালানি বা বিদ্যুৎ অবকাঠামোতে হামলা চালানো হলে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সব জ্বালানি স্থাপনাকে লক্ষ্য করে পাল্টা আঘাত হানা হবে।
উল্লেখ্য, ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত চতুর্থ সপ্তাহে গড়ানোর প্রেক্ষাপটে এই হুমকি নতুন করে উত্তেজনা বাড়িয়েছে। এর আগে শুক্রবার ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান ধীরে ধীরে কমানোর বিষয়টি বিবেচনায় রয়েছে এবং তারা তাদের লক্ষ্য অর্জনের কাছাকাছি পৌঁছেছে।
পড়ুন: জামালপুরে ভাসমান সেতু উল্টে ভাই-বোনসহ নিহত বেড়ে ৫
আর/


