26.7 C
Dhaka
০৭/০৩/২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

হরিণাকুণ্ডুতে ২৫ কেজি ওজনের গাঁজা গাছসহ আটক ১

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে মাদকবিরোধী অভিযানে প্রায় ২৫ কেজি ওজনের একটি বিশাল গাঁজা গাছ উদ্ধারসহ একজনকে আটক করেছে পুলিশ। এই ঘটনায় মূল অভিযুক্ত ওসমান মন্ডলকে (মৃত রইচ উদ্দিনের ছেলে) আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

গতকাল বৃহস্পতিবার রাতে হরিণাকুণ্ডু থানা পুলিশের তৎপরতায় এই অভিযান পরিচালিত হয়।
পুলিশের কাছে গোপন তথ্য ছিল যে, ওসমান মন্ডল তার বাড়ির পাশে নিজস্ব পান বরজের আড়ালে দীর্ঘদিন ধরে গাঁজা গাছ রোপণ করে মাদকের রমরমা ব্যবসা চালিয়ে আসছেন।

এ বিষয়ে হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম হাওলাদার জানান, “গোপন সংবাদের ভিত্তিতে অত্যন্ত সফলভাবে এই অভিযানটি পরিচালনা করা হয়েছে। উদ্ধারকৃত গাঁজা গাছসহ আটককৃত ওসমান মন্ডলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।” অভিযান চলাকালে ওসমান মন্ডলের পান বরজ থেকে আনুমানিক ২৫ কেজি ওজনের একটি বিশাল গাছ জব্দ করা হয়। গাছটির বয়স প্রায় ৪ বছর ।

পড়ুন- প্রবাসীদের স্বাস্থ্যসেবায় বিশেষ উদ্যোগ, কুয়েতে ফ্রি মেডিকেল ক্যাম্প

দেখুন- ওয়াটারএইড ও চ্যানেল আইয়ের যৌথ উদ্যোগে শুরু হচ্ছে ‘ভিন্ন ভাবনা’ |

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন