বিজ্ঞাপন

হরিণাকুণ্ডুতে জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বিএনপির সংবর্ধনা

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বিএনপি। হরিণাকুণ্ডু উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে ১২৯ জন শিক্ষার্থীকে এ সংবর্ধনা দেয়া হয়।

সোমবার (২৫ আগস্ট) বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ।

হরিণাকুণ্ডু উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমরুল হাসান মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শামীম রেজা।

সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিণাকুণ্ডু উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান মাস্টার, পৌর বিএনপির সভাপতি জিন্নাতল হক খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাইজাল হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনিচুর রহমান, জেলা ছাত্রদলের সভাপতি সমিনুজ্জামান সমিন, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক, হরিণাকুণ্ডু পৌর ছাত্রদলের আহ্বায়ক আকরাম হোসেন, সদস্য সচিব ইখলাচ উদ্দিন, পৌর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক তারেক আল মামুন।

অনুষ্ঠানে হরিণাকুণ্ডু উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট ও আর্থিক সম্মাননা প্রদান করা হয়। এসময় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কৃতি শিক্ষার্থীদের অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংবধনা অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ বলেন, আজকের তরুণ শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ। তরুণ ছাত্র-জনতার হাত ধরে বাংলাদেশ বারবার প্রাণ ফিরে পেয়েছে। মানুষের মুক্তির আন্দোলনে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকার অনন্য উদাহরণ ২৪ এর জুলাই বিপ্লব। আমাদের তরুণ মেধাবী প্রজন্ম শিক্ষা, প্রযুক্তি, নৈতিকতার আলোকে দেশের সেবায় আত্মনিয়োগ করবে, এই আমাদের প্রত্যাশা। শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা ও কল্যাণমুখী শিক্ষা বাস্তবায়নের রুপরেখা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফায় উল্লেখ করা হয়েছে। আমরা সবাই মিলে শিক্ষার্থীদের জন্য একটি উপযোগী দেশ গড়ে তুলতে চাই।

বিজ্ঞাপন

পড়ুন: ঝিনাইদহ-যশোর মহাসড়ক ৬ লেন প্রকল্পে জমি অধিগ্রহণে ন্যায্য মুল্যের দাবি

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন