বিদ্যমান আইনের বাইরে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির ক্ষেত্রে আর অযাচিত হস্তক্ষেপ করবে না কমিশন। কাউকে আলাদা কোন বিশেষ সুবিধা না দিয়ে প্রতিটি কোম্পানির জন্যই লেবেল প্লেয়িং ফিল্ড তৈরি করেছে নিয়ন্ত্রক সংস্থা।
নানা সময়ে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির ক্ষেত্রে মালিকানা বদল থেকে শুরু করে বিভিন্ন অযাচিত হস্তক্ষেপ করেছিল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। কিন্তু এখন থেকে আর কোম্পানির কোন কর্মকান্ডে আইনের বাইরে কোন সিদ্ধান্ত নেবে না কমিশন।
তালিকাভুক্ত জেড ক্যাটাগরির আওতায় লেনদেন করা কোম্পানি এবং পরিচালকদের শেয়ার ধারণে ব্যর্থ ৪৪ কোম্পানিতে স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেবে কোম্পানি নিজেই। করপোরেট গভর্ন্যান্স কোড অনুযায়ী।
তবে যাদের ইতিমধ্যে প্রতি ৫ জন পরিচালকের ১ জন স্বাধীন পরিচালক নিয়োগ করা রয়েছে তাদের আর আলাদা করে লাগবে না স্বতন্ত্র পরিচালক। অন্যদিকে শেয়ার ধারণে ব্যর্থ পরিচালকদের বিরুদ্ধে আসছে শিগগিরই ব্যবস্থা।
পুঁজিবাজারের স্বাভাবিক কাজে ব্যাঘাত ঘটে এমন হস্তক্ষেপ না করার সিদ্ধান্তকে ইতিবাচক দেখছেন বাজার সংশ্লিষ্টরা। বাজার বান্ধব হবে নীতি নির্ধারণী মহল- সেই প্রত্যাশা বিনিয়োগকারীদের।
এনএ/


