বিজ্ঞাপন

হাইকোর্টের আদেশে যাদুকাটা নদীর দুই ইজারাদার পেলেন অতিরিক্ত ৫ মাস সময়

‎সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার আলোচিত যাদুকাটা নদীর দুইটি বালু মহাল নিয়ে দীর্ঘদিনের আইনি জটিলতার অবসান ঘটিয়ে উচ্চ আদালতের (হাইকোর্ট) নির্দেশে অতিরিক্ত ৫ মাস সময় পেয়েছেন ইজারাদাররা।

জানা গেছে, ১৪৩২ বাংলা সনের জন্য এক বছরের ইজারা পেলেও মামলা জটিলতার কারণে প্রথম ৫ মাস বালু মহালের দখল বুঝে পাননি সংশ্লিষ্ট ইজারাদাররা। এতে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। পরবর্তীতে এই ক্ষতির বিষয়টি উল্লেখ করে উচ্চ আদালতে পৃথক রিট আবেদন করেন তারা।

গত ১৭ ফেব্রুয়ারি হাইকোর্টের বিচারপতি ফাতেমা নজির ও বিচারপতি এ এফ এম সাইফুল করিম পৃথক রিটের প্রেক্ষিতে আদেশ প্রদান করেন। আদালতের নির্দেশনায় ইজারাদারদের ক্ষতি পুষিয়ে নিতে অতিরিক্ত ৫ মাস বালু মহাল ভোগ-দখলের সুযোগ দেওয়া হয়।

‎ইজারাদারদের তথ্যমতে, তাহিয়া স্টোন ক্রাশারের মালিক মো. নাছির মিয়া এবং মেসার্স জিনান এন্টারপ্রাইজের মালিক শাহ রুবেল আহমদ সরকারকে নির্ধারিত রাজস্ব পরিশোধ করে বালু মহালের ইজারা গ্রহণ করেন। তবে বিশ্বম্ভরপুর উপজেলার ছত্রিশ গ্রামের খোরশেদ আলমের দায়ের করা মামলার কারণে তারা নির্ধারিত সময়ের প্রথম ৫ মাস মহালের দখল পাননি।

‎এ বিষয়ে ইজারাদাররা বলেন, “আমরা এক বছরের জন্য ইজারা নিয়েও প্রথম ৫ মাস কোনো টোল আদায় করতে পারিনি। এতে আমরা বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হই। পরে আদালতে রিট করলে আদালত আমাদের পক্ষে রায় দেন এবং অতিরিক্ত ৫ মাস সময় দেওয়ার নির্দেশ দেন।

‎আদালতের নির্দেশনায় ভূমি মন্ত্রণালয়ের সচিব, সুনামগঞ্জের জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), তাহিরপুর ও বিশ্বম্ভরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। ইতোমধ্যে রিটের আদেশ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইজারাদাররা।

তবে এ বিষয়ে বক্তব্য জানতে সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সরকারি দুটি মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়। একইভাবে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাও ফোন রিসিভ করেননি।

অন্যদিকে,বিষয়টি নিশ্চিত করে তাহিরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. শাহরুখ আলম শান্তনু বলেন,“যাদুকাটা বালু মহাল সংক্রান্ত একটি রিটের প্রেক্ষিতে উচ্চ আদালত নতুন ইজারা কার্যক্রমে স্থগিতাদেশ দিয়ে বিদ্যমান ইজারার মেয়াদ আরও ৫ মাস বাড়ানোর নির্দেশ দিয়েছেন।”

বিজ্ঞাপন

‎পড়ুন : দিনাজপুরে জামালপুর জনসংগঠনের সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন