১৩/০২/২০২৬, ৫:৪৪ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১৩/০২/২০২৬, ৫:৪৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

হাইমচরের বিভিন্ন পূজা মন্ডপে জামায়াতের এমপি প্রার্থীর পরিদর্শন

চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী, সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা সেক্রেটারী এডভোকেট শাহজাহান মিয়া হাইমচর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন।

বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় তিনি উপজেলার শ্রী শ্রী রাধা মন্দির (৩নং আলগী দক্ষিণ ইউনিয়নের চরভাঙ্গা গ্রাম), শ্রী শ্রী দুর্গা দেবীর মন্দির (২নং আলগী উত্তর ইউনিয়নের কমলাপুর গ্রাম), শ্রী শ্রী গৌরনিতাই মন্দির (৬নং চরভৈরবী ইউনিয়নের উত্তর চরভৈরবী গ্রাম) ও কেন্দ্রীয় মন্দির (৩নং আলগী দক্ষিণ ইউনিয়নের কালিখোলা বাজার) পরিদর্শন করেন।

এ সময় তিনি পূজারি, মন্ডপ কমিটির সভাপতি-সম্পাদক এবং সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। পূজা উদযাপন উপলক্ষে মন্ডপ কর্তৃপক্ষের খোঁজখবর নেন এবং পূর্ণ নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস প্রদান করেন।

পরিদর্শনকালে এডভোকেট শাহজাহান মিয়া বলেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলেই এই মাটিতে শান্তিপূর্ণভাবে বসবাস করছে। আমি চাই আমাদের এই সম্প্রীতির বন্ধন আরও শক্তিশালী হোক।

তিনি আরও বলেন, আমি যদি জনগণের ভোটে নির্বাচিত হই তবে সব ধর্ম-বর্ণের মানুষের সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা কাজ করব। পূজা-পার্বণে যেন কেউ কোনোরূপ হয়রানির শিকার না হয় সে জন্য আমি প্রশাসনকেও যথাযথ ব্যবস্থা নিতে অনুরোধ জানাচ্ছি।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা সেক্রেটারী মুহাম্মদ জসিম উদ্দিন বাহার, সহকারী সেক্রেটারি সাইফুর রহমান আশরাফী, ৩নং আলগী দক্ষিণ ইউনিয়নের আমির মাওলানা হাফিজুর রহমান, সেক্রেটারি আবু হানিফ মাস্টার, উপজেলা ওলামা বিভাগের সহ-সভাপতি মাওলানা আলী আকবর, ২নং আলগী উত্তর ইউনিয়নের সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা শ্রমিক কল্যাণের সভাপতি হাফিজ আহমদসহ জামায়াতে ইসলামী, ছাত্র শিবির, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং এলাকার সাধারণ মানুষ।

বিজ্ঞাপন

পড়ুন :চাঁদপুরে হাসি আনন্দে নেচে গেয়ে দশমীতে দূর্গা মাকে বিদায় দিলো হরিজনরা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন