২৫/০২/২০২৬, ১৫:৩৮ অপরাহ্ণ
32.5 C
Dhaka
২৫/০২/২০২৬, ১৫:৩৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

নোয়াখালীতে ২ হাজার ইয়াবাসহ দম্পতি গ্রেপ্তার

নোয়াখালী সদর উপজেলায় ২ হাজার পিস ইয়াবাসহ এক নারীসহ দুজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। তারা সম্পর্কে স্বামী-স্ত্রী ও পেশাদার মাদকবারি।

বিজ্ঞাপন

আজ বুধবার (৫ মার্চ) সকাল ১১টায আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয।

এরআগে, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে জেলা শহরের রেজাউল করিম বারী ডায়াগনস্টিক হাসপাতালের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা নাজমা আক্তার (৩৯) নোয়াখালীর বেগমগঞ্জের ছয়ানী ইউনিয়নের ভবানী জীবনপুর গ্রামের মৃত আহম্মদ উল্যাহের মেয়ে ও এরশাদ উল্যাহ (৩৮) কক্সবাজার জেলার টেকনাফ থানার হীলা ইউনিয়নের পূর্ব শিকদার পাড়ার নাজিম উদ্দিন মৌলভী বাড়ির আলী আহাম্মদের ছেলে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন যাবৎ মাদক ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত। ইয়াবা বিক্রির খবর শুনে রাত সাড়ে ৯টার দিকে জেলা শহরের হাউজিং এলাকার রেজাউল করিম বারী ডায়াগনস্টিক হাসপাতালের সামনে অভিযান চালিয়ে দম্পতিকে গ্রেপ্তার করা হয়। এসময় দুই হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এছাড়াও তাদের বিরুদ্ধে কক্সবাজারের রামু থানায় একটি ও নোয়াখালীতে একটিসহ দুটি মাদকের মামলা রয়েছে।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) আব্দুল্লাহ আল ফারুক বলেন , এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা নেওয়া হয়েছে। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

এনএ/

দেখুন: পেটে ‘৫ হাজার ইয়াবা’ নিয়ে কক্সবাজার বিমানবন্দরে গ্রেফতার দুই বোন 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন