১৫/০২/২০২৬, ৭:৫৫ পূর্বাহ্ণ
15 C
Dhaka
১৫/০২/২০২৬, ৭:৫৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

হাজীগঞ্জে আজাদ হত্যা মামলার প্রধান আসামী মিঠু কাজী গ্রেফতার

চাঁদপুরের হাজীগঞ্জে আজাদ হত্যা মামলার প্রধান আসামী মিঠু কাজী(৫২) কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ জুলাই) এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব।

তিনি জানান, হাজীগঞ্জের আলোচিত আজাদ সরকার হত্যা মামলার প্রধান আসামী মোঃ মনির হোসেন মিঠু ওরোফে মিঠু কাজী (৫২) কে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা এলাকা থেকে গ্রেফতার করেছে হাজীগঞ্জ থানা পুলিশ। মিঠু হচ্ছেন হাজীগঞ্জের টোরাগর এলাকার মৃত মেন্দু মিয়ার ছেলে।

তিনি আরও জানান, আমাদের একটি চৌকস টিম তথ্য প্রযুক্তির সহায়তায় মিঠুকে ধরতে এই অভিযান পরিচালনা করে। তাকে ২ জুলাই গ্রেফতার করা হয়। ২০২৪ সালের ৪ আগস্ট হাজীগঞ্জ পৌরসভার টোরাগড় এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আজাদ সরকারের উপর দলবল হয়। সেখানে দেশীয় অস্ত্রসহ অতর্কিত হামলা চলে এবং আজাদকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে আজাদ হাসপাতালে মারা গেলে ঘটনার পরপরই হাজীগঞ্জ থানায় একটি হত্যা মামলা করা হয়। ওই মামলার প্রধান আসামী মোঃ মনির হোসেন মিঠু ঘটনার পর থেকে দীর্ঘদিন পলাতক ছিলেন।

এ অভিযানে চাঁদপুরের হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন ফারুকের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ সাজ্জাদ হোসেন এবং এএসআই (নিঃ) আব্দুল হান্নানসহ অন্যরা অংশ নেন।

বিজ্ঞাপন

পড়ুন: চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে নিহত বাবা-ছেলে

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন