বিজ্ঞাপন

হাতিয়ায় ব্যাপক জাল ভোটের অভিযোগ এনসিপির

১২ ফেব্রুয়ারি চলমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে ব্যাপক জাল ভোট প্রদানের অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আসনটিতে ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী হিসেবে শাপলা প্রতীক নিয়ে নির্বাচন করছেন এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।

বিজ্ঞাপন

এদিন দুপুর ২টা ৪৮ মিনিটে এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি ভিডিও শেয়ার করে ধানের শীষ প্রতীকে জাল ভোটের অভিযোগ তোলে দলটি।

পোস্টে অভিযোগ করা হয়, নোয়াখালী-৬ (হাতিয়া) চরঈশ্বর, নলচিরা, সুখচর, চরকিং ও নিঝুম দ্বীপ এই পাঁচটি ইউনিয়নের মোট ২৬টি ভোটকেন্দ্রে পরিকল্পিত ও ব্যাপক জাল ভোট দেওয়া হচ্ছে।

এছাড়া জাল ভোটদানের বিভিন্ন এলাকার আসনসংখ্যাও তুলে ধরা হয় পোস্টে। সেগুলো হলো- চরঈশ্বর ইউনিয়নের ৬টি কেন্দ্র, নলচিরার ৪টি কেন্দ্র, সুখচরের ৩টি কেন্দ্র, চরকিংয়ের ৯টি কেন্দ্র, নিঝুম দ্বীপের ৪টি কেন্দ্র

পোস্টে এনসিপির পক্ষ থেকে আরও বলা হয়, এই সকল কেন্দ্রে আমাদের পোলিং এজেন্টদের জোরপূর্বক বের করে দেওয়া হয়েছে। বিশেষ করে চরঈশ্বর ইউনিয়নের গামছাখালী কেন্দ্রে প্রকাশ্যে ব্যালট বাক্সে জাল ভোট ভরে ফেলা হয়েছে।

পড়ুন: রাঙামাটিতে জাল ভোট দিতে গিয়ে আটক ২

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন