বিজ্ঞাপন

হাতিরঝিল থেকে জিটিভির নারী সাংবাদিকের মরদেহ উদ্ধার

রাজধানীর হাতিরঝিল লেক থেকে বেসরকারি টেলিভিশন চ্যানেল গাজী টিভির সাংবাদিক, রাহনুমা সারাহর মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২৭ আগস্ট) রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

মৃত রাহনুমা গাজী টিভিতে বার্তাকক্ষ সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী সাগর জানান, হাতিরঝিল লেকের পানিতে ভাসমান অবস্থায় ওই নারীকে দেখতে পান তিনি। পরে হাসপাতালে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

জানা গেছে, সারা রাহানুমা নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি বখতিয়ার শিকদারের ছোট মেয়ে।

ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, আমরা মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রেখেছি। ঘটনাটি হাতিরঝিল থানা পুলিশকে জানিয়েছি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন