বিজ্ঞাপন

হাত ধোয়ার অভ্যাসই সুস্থ জীবনের চাবিকাঠি: দিনাজপুরে বিশ্ব হাত ধোয়ার দিবস উদযাপন”

দিনাজপুর:”ধোয়ার নায়ক হন” এবারের বিশ্ব হাত ধোয়ার দিবসের প্রতিপাদ্য বিষয়।
এ উপলক্ষে দিনাজপুর জেলা প্রশাসন ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। এরই অংশ হিসেবে জেলা প্রশাসকের চত্বরে দিবসের সূচনা করেন জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকারের ডেপুটি ডিরেক্টর রিয়াজ উদ্দিন সহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা গণ।

বিজ্ঞাপন

দিবসটির অংশ হিসেবে একটি রেলিও অনুষ্ঠিত হয়। রেলিটি জেলা প্রশাসকের চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসক চত্বরে এসে শেষ হয়।
জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম এ সময় বলেন, মানুষের মধ্যে অধিকাংশ জীবাণু প্রবেশ করে হাতের মাধ্যমে। তাই প্রতিটি মানুষকে নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। এতে একদিকে যেমন মানুষ বিভিন্ন রোগ থেকে মুক্তি পাবে, অন্যদিকে আগামী প্রজন্মও বিভিন্ন সংক্রামক রোগ থেকে সুরক্ষিত থাকবে। তিনি সকলকে সচেতন হয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান।

উল্লেখ্য যে,দিবসটি বিশ্বব্যাপী ২০০৮ সাল থেকে পালন করা হচ্ছে এবং বাংলাদেশে এটি শুরু হয় ২০১১ সাল থেকে। এর মূল লক্ষ্য হলো মানুষের মধ্যে হাত ধোয়ার গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরি করা এবং সংক্রামক রোগ প্রতিরোধে স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলা।

পড়ুন: মানবতাবিরোধী অপরাধের সাত মামলায় সালমান-আনিসুলসহ ৪৫ জনকে ট্রাইব্যুনালে হাজির

দেখুন: যেমন হলো গণ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন