১৫/০২/২০২৬, ৬:৪৬ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১৫/০২/২০২৬, ৬:৪৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

হাদিকে গুলির ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল

রাজধানীতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ গুলিবিদ্ধের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন


শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে জেলা বিএনপির উদ্যোগে শহরের দক্ষিণ মৌড়াইল ডাক বাংলো মোড় থেকে বিএনপির নেতৃবৃন্দসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহনে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টিএ রোডে জেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

এসময় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ প্রমুখ।

এ সময় বক্তারা ওসমান হাদি ও এরশাদ উল্লাহর উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির উপর যে হামলা হয়েছে তাকে কেন্দ্র করে স্বাধীনতা বিরোধী একটি চক্র ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে। এরই ধারাবাহিকতায় বিএনপি নেতা মির্জা আব্বাসকে অপমান করার চেষ্টা করা হয়েছে। ভবিষ্যতে এমন হলে তা আর সহ্য করা হবে না।
তারা বলেন, স্বাধীনতা বিরোধী ওই চক্রের বিরুদ্ধে সকলকে সতর্ক থাকতে হবে। পাশাপাশি তারা হাদি ও এরশাদ উল্লাহ্ উপর হামলার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।

পড়ুন- জীবননগরে ভাড়া বাসা থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

দেখুন- কক্সবাজারে জমজমাট অস্থায়ী পাখির হাট | 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন