22.7 C
Dhaka
০৩/০৩/২০২৬, ১:৪১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

হাদিকে হামলার প্রতিবাদে খুলনায় মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ

ঢাকা ৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে খুলনায় মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে নগরীর শিববাড়ি মোড়ে আপ বাংলাদেশ খুলনার আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে বক্তৃতা করেন আপ বাংলাদেশ খুলনা মহানগরের যুগ্ম আহবায়ক মো. শাকিল আহমেদ, খুলনা জেলার সদস্য সচিব তারিকুল ইসলাম সৌরভ, যুগ্ম আহবায়ক মো. তন্ময়, খুলনা মহানগরের যুগ্ম আহবায়ক ফাইজুল্লাহ শুভ সিফাত, রুহুল আমিন ও রায়হান মুজিব প্রমুখ।

এর আগে শুক্রবার বিকেল ৫টার দিকে খুলনার নগরীর শিববাড়ি এলাকায় বিক্ষোভ মিছিল করেছে জুলাইয়ের সহযোদ্ধা ও শিক্ষার্থীরা। শিববাড়ি মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে তেতুলতলা মোড় প্রদক্ষিণ করে আবার শিববাড়ি চত্বরে এসে সমবেত হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা ওসমান হাদির ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।

এময় উপস্থিত ছিলেন ইনকিলাব মঞ্চের খুলনার প্রতিনিধি মো. গালিব, আগুয়ান ৭১ এর ডাঃ আব্দুল্লাহ চৌধুরী, স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মহরম হাসান মাহিম, খুলনা বিশ্ববিদ্যলিয়ের তাসনিম আহম্মেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহবায়ক ফুহাদ আলম রনি, সিমান্ত হাসান সুজন, খুলনা জেলা এনসিপ ‘র সদস্য এসকে তামান্না ও বিথী খাতুন প্রমুখ।

বিজ্ঞাপন

পড়ুন : খুলনার আলোচিত জোড়া খুনের ঘটনায় অবশেষে মামলা, বাদী পুলিশ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন