২৫/০২/২০২৬, ৮:২৫ পূর্বাহ্ণ
19.2 C
Dhaka
২৫/০২/২০২৬, ৮:২৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

হাদির ওপর হামলা: রাজধানীর মোহাম্মদপুর থেকে মোটরসাইকেলের মালিক গ্রেপ্তার

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর গুলির ঘটনায় রাজধানীর মোহাম্মদপুর থেকে হামলার সময় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত করে মালিক আব্দুল হান্নানকে গ্রেপ্তার করা হয়েছে।

বিজ্ঞাপন

আজ রোববার (১৪ ডিসেম্বর) সকালে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করা হয়েছে। মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে পল্টন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব আরও জানায়, মোটরসাইকেলটির নম্বর ৫৪-৬৩৭৫। গ্রেপ্তারকৃত হান্নানের বাবার নাম মো. আবুল কাশেম। তার বাড়ি রাজশাহীর চাঁপাইনবাগঞ্জ। হত্যার ঘটনায় হান্নান জড়িত কিনা সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছে র‌্যাব।

পড়ুন: হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন