২৫/০২/২০২৬, ৪:২৪ পূর্বাহ্ণ
21 C
Dhaka
২৫/০২/২০২৬, ৪:২৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত শাহবাগ ছাড়ব না : আসাদুজ্জামান আসাদ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা ওসমান হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইনকিলাব মঞ্চের অন্যতম সংগঠক আসাদুজ্জামান আসাদ।

বিজ্ঞাপন

তিনি বলেছেন, আমাদের এই অবস্থান এবং আন্দোলন কোনো অর্থ বা সুযোগ-সুবিধার জন্য নয়, বরং এটি শহীদের রক্তের ইনসাফ কায়েমের লড়াই। শহীদ ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।

শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর ইনকিলাব মঞ্চের নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থী-জনতা ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে এসে অবস্থান নেয়। এ সময় তারা যান-চলাচল বন্ধ করে দেয়।

আসাদুজ্জামান আসাদ জানান, অসংখ্য মানুষ আমাদের হাতে অর্থ দিয়ে আন্দোলনকে সমর্থন জানাচ্ছেন, তবে আমাদের অর্থের কোন প্রয়োজন নেই। প্রয়োজন আপনাদের সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। এখানে স্পষ্ট লেখা আছে— জান দেব জুলাই দেব না। শহীদ ওসমান হাদি নিজের জীবন দিয়ে এই আদর্শ প্রমাণ করেছেন, এখন সাধারণ মানুষের পালা এই দেশে ন্যায়বিচার নিশ্চিত করার।

পড়ুন: হাদি হত‍্যার বিচার দাবিতে শাহবাগ মোড় অবরোধ

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন