১০/০২/২০২৬, ০:২৮ পূর্বাহ্ণ
22 C
Dhaka
১০/০২/২০২৬, ০:২৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

হাদি হত্যার বিচার দাবিতে কুষ্টিয়ায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে কুষ্টিয়ায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচী পা‌লিত হ‌য়ে‌ছে।

বিজ্ঞাপন

শনিবার(২৭ ডি‌সেম্বর) দুপুর আড়াইটায় কুষ্টিয়ার জনসাধারণের ব্যানারে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মজমপুর গেটে জড়ো হন।

সেখানে বসে অবস্থান নেন তারা। এতে কুষ্টিয়া-ঝিনাইদহ ও ঈশ্বরদী মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এসময় বিক্ষোভকারীরা ভারত ও আওয়ামী লীগবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং হাদি হত্যার সঙ্গে জড়িতদের কঠোর বিচার দাবি করেন। পাশাপাশি হাদি হত্যার বিচারের বিষয়ে স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টা যতক্ষণ না পর্যন্ত প্রশাসনের মাধ্যমে তাদের আশ্বস্ত করবেন,ততক্ষণ পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে জানিয়েছেন বি‌ক্ষোভকারীরা। অবরোধ কর্মসূচি চলাকালে মহাসড়কের দু’পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে হাজার হাজার যানবাহন আটকা পড়ে। যাত্রী ও চালকদের ভোগান্তি চরমে পৌঁছায়। পরে দুই ঘন্টাব্যাপি


বিক্ষোভ শেষে কর্মসূচি প্রত্যাহার করলে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

পড়ুন- ঝিনাইদহ-৪ আসনে কালীগঞ্জের ভোটার হচ্ছেন রাশেদ খান

দেখুন- পাখির চোখে জিয়া উদ্যান

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন