০২/০৩/২০২৬, ১৪:৪১ অপরাহ্ণ
31 C
Dhaka
০২/০৩/২০২৬, ১৪:৪১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

হাদীর হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে খুলনায় অনশন

শহীদ উসমান হাদীর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খুলনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অনশন কর্মসূচি পালিত হচ্ছে। রোববার ( ২৮ ডিসেম্বর) দুপুর থেকে শুরু হওয়া এ অনশন কর্মসূচি চলছে অনির্দিষ্টকালের জন্য। অনশন কর্মসূচিতে অংশ নিয়েছেন আহত জুলাইযোদ্ধা মো. হুজাইফা, নূরুজ্জামান নাবিল, সিমান্ত, জাকিয়া আক্তার ও মিহিরিমা তাসনিম। অনশনরতরা বলেন, জুলাই আন্দোলনে শহীদ উসমান হাদী আত্মত্যাগ করলেও এখনো তার হত্যাকারীরা আইনের আওতায় আসেনি, যা অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক। অনশনকারীরা অভিযোগ করে বলেন, একাধিকবার দাবি জানানো হলেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করা হলে আন্দোলন আরও কঠোর করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা। অনশন চলাকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সংহতি প্রকাশ করেন। কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিও লক্ষ্য করা গেছে।
অনশনকারীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই কর্মসূচি চালিয়ে যাবেন।

বিজ্ঞাপন

পড়ুন: নওগাঁয় মনোনয়নপত্র জমা দিলেন বিএনপির প্রার্থী

দেখুন: ছোলা বিরিয়ানি বিক্রি করে ঢাকায় বাড়ি কিনেছেন ইদ্রিস

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন