০১/০৩/২০২৬, ২১:২৮ অপরাহ্ণ
24.5 C
Dhaka
০১/০৩/২০২৬, ২১:২৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

হানিমুনে ইতালিতে মেহজাবীন ও আদনান রাজীব

চলতি বছরের শুরুর দিকে বিয়ে করেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। পরিচালক আদনান আল রাজীবকে বিয়ে করে তিনি দীর্ঘ প্রেম জীবনের সফলতা আনেন। বিয়ের পর দেশের বাইরে নানা জায়গায় ঘুরলেও এবার তিনি জানালেন হানিমুনে যাওয়ার খবর।

বিয়ের পর মেহজাবীনের এতসব সফর দেখে অনেক ভক্তই হানিমুনের কথা ভুলে গিয়েছিলেন। আবার কেউ কেউ ধরে নিয়েছিলেন, এই ভ্রমণগুলোর মধ্যেই লুকিয়ে আছে তাদের অঘোষিত হানিমুন। হয়তো আনুষ্ঠানিকভাবে নয়, তবে ছুটির আমেজেই সময় কাটাচ্ছেন তারা।

বিদেশ সফরে গেলে মেহজাবীন সাধারণত নানা মুহূর্ত সামাজিক মাধ্যমে ভাগ করে থাকেন। বিয়ের পরপরই যোগ দিয়েছিলেন কান চলচ্চিত্র উৎসবে, ঘুরে এসেছেন প্যারিস। মিশরের পিরামিড ঘুরে দেখেছেন রাজীবের সঙ্গে। এরপর কাটিয়েছেন দীর্ঘ সময় কানাডায়। এবার তারা পৌঁছেছেন শিল্প-সংস্কৃতির দেশ ইতালিতে। তবে এবারের সফরটি একটু আলাদা— কারণ, এবার হানিমুন বলেই ঘোষণা করলেন মেহজাবীন নিজে।

শনিবার দুপুরে নিজের ফেসবুক পেজে ইতালির মনোরম লেইক কমো থেকে একগুচ্ছ ছবি শেয়ার করেন তিনি। ছবিগুলোর আবহেই বোঝা যাচ্ছে, এই সফর কতটা প্রশান্তিময় আর রোম্যান্টিক ছিল। কখনো নীলচে পোশাকে লেইক কমোর নীল জলের পাড়ে দাঁড়িয়ে একা মেহজাবীন, কখনও বা রাজীবের কাঁধে মাথা রেখে প্রেমময় মুহূর্তে ধরা দিয়েছেন।

ছবির ক্যাপশনে মেহজাবীন লিখেছেন, ‘সবসময় শুনতাম, লেইক কমো হলো বিশ্বের সবচেয়ে রোম্যান্টিক জায়গাগুলোর একটি, বিশেষ করে কাপলদের জন্য। তাই নিজের চোখে দেখতে চলে এলাম। সত্যি বলতে, মনে হয়েছে যেন এক স্বপ্ন! আমরা ভাগ্যবান, কারণ আমাদের হানিমুনের কয়েকটি দিন এখানে কাটিয়েছি। শান্ত, সুন্দর আর ছোট ছোট মুহূর্তে ভরপুর, যা কখনো ভুলবো না। তারই কিছু ঝলক শেয়ার করলাম।’

বিজ্ঞাপন

পড়ুন : মেহজাবীন আমার হৃদয়ে রয়েছে: আদনান আল রাজীব

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন