সবকিছু ঠিক থাকলে আগামী অমর একুশে গ্রন্থমেলা-২০২৬ এ আসছে হাবিবুর রহমান বাবুর লেখা উপন্যাস “ফেরার পথে”। বইটি প্রকাশিত হচ্ছে সাহিত্যদেশ প্রকাশনী থেকে। বইটির কাজ প্রায় শেষর দিকে বলে জানান সাহিত্যদেশ প্রকাশনীর স্বত্বাধিকারী শফিক সাইফুল।
সফিক সাইফুল বলেন, হাবিবুর রহমান বাবু’র লেখা উপন্যাসটি আমি পড়েছি। বইটিতে আসলে সমসাময়িক নানা বিষয় তুলে ধরা হয়েছে। বিশেষ করে বর্তমান সময়ের একটি সামাজিক ব্যাধি মাদক নিয়ে সচেতনতামূলক মেসেজ রয়েছে বইটিতে। আমি আশা করি বইটি পাঠকের হৃদয়ে জায়গা করে নিবে।
ফেরার পথে বইটি প্রসঙ্গে সাহিত্যিক ও সাংবাদিক তানভীর আলাদিন বলেন, হাবিবুর রহমান বাবু একজন তরুণ লেখক ও সাংবাদিক। তার লেখা কাব্যগ্রন্থ শাড়ি পরে এসো বইটি আমি পড়েছি। আমার খুব ভালো লেগেছে। আশা করি তার লেখা উপন্যাসটিও সমাজের জন্য একটি মেসেজ হয়ে আসবে।
হাবিবুর রহমান বাবু একজন কবি, লেখক ও সাংবাদিক। অমর একুশে গ্রন্থমেলা-২০২৪ এ তার লেখা কাব্যগ্রন্থ “শাড়ি পরে এসো” বইটি ব্যাপক পাঠক প্রিয়তা অর্জন করে। কর্মজীবনে তিনি বেশ কয়েকটি মূল ধারার গণমাধ্যমে কাজ করেছেন। বর্তমানে কর্মরত আছেন দেশের স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল নাগরিক টেলিভিশনে। পেশাদার সাংবাদিকদের সংগঠন ইউথ জার্নালিস্ট’স ফোরাম বাংলাদেশ’র কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদকের দায়িত্ব পালন করছেন তিনি। এছাড়াও ২০২৪ সালের নভেম্বরে আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত হওয়া কপ-২৯ অনুষ্ঠানে একজন বাংলাদেশী সাংবাদিক হিসেবে অংশগ্রহণ করেন হাবিবুর রহমান বাবু।
পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ২০০ প্রতিবন্ধী উপহার পেল সৈয়দ তৈমুর ফাউন্ডেশনের ছাতা
দেখুন: কেমন ছিলো বাংলাদেশের ১২টি জাতীয় নির্বাচন?
ইম/


