বিজ্ঞাপন

হামজাকে নিয়ে ভিয়েতনামের বিপক্ষে নামছে বাংলাদেশ, নেই জামাল

হামজা চৌধুরীসহ ৫ প্রবাসী ফুটবলার নিয়ে আজ হ্যানয়ের হ্যাং ডে স্টেডিয়ামে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে শক্তিশালী ভিয়েতনামের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ।

হামজা চৌধুরী ছাড়া সন্ধ্যা ৬টার ম্যাচে খেলতে নামা প্রবাসী ফুটবলাররা হলেন— শমিত সোম, জায়ান আহমেদ, তারিক কাজী ও ফাহমিদুল ইসলাম। এছাড়া সবশেষ ভারতের বিপক্ষে খেলা গোলকিপার মিতুল মারমা শুরু থেকে খেলার সুযোগ পাচ্ছেন না। নেই নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়াও। দেড় বছর পর ফেরা বিশ্বনাথও সাইড বেঞ্চে। তবে দলে জায়গা পেয়েছেন তরুণ ফরোয়ার্ড মিরাজুল ইসলাম।

র‌্যাঙ্কিং ও মানের বিচারে এই ম্যাচে লাল-সবুজের দলের চেয়ে বেশ এগিয়ে স্বাগতিকেরা। তারপরও ফিফা র‌্যাঙ্কিংয়ে ৭৮ ধাপ এগিয়ে থাকা তিনবারের আসিয়ান চ্যাম্পিয়ন ভিয়েতনামের (১০৩) বিপক্ষে লড়াইয়ের ইঙ্গিত বাংলাদেশের (১৮১)।

রাজধানী হ্যাং ডে ম্টেডিয়ামের ম্যাচের আগে দুই দলের দুবার সাক্ষাৎ হয়েছে। সর্বশেষ মুখোমুখি হয়েছে দুই যুগ আগে বিশ্বকাপ বাছাইয়ে ২০২১ সালে। একবার বাংলাদেশ ৪-০ গোলে হেরেছিল,অন্যবার গোলশূন্য ড্র হয়েছিল। আজ প্রীতি ম্যাচে দেখা হচ্ছে এবারই প্রথম।

এশিয়ান কাপ বাছাইয়ে ৩১ মার্চ সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার আগে ম্যাচটা বাংলাদেশের জন্য বড় পরীক্ষা।

বাংলাদেশের একাদশ

মেহেদি হাসান শ্রাবণ, শাকিল আহাদ তপু, হামজা চৌধুরী, মিরাজুল ইসলাম, ফয়সাল আহমেদ ফাহিম, তারিক কাজী, ফাহামেদুল ইসলাম, সোহেল রানা (অধিনায়ক), জায়ান আহমেদন, সাদ উদ্দিন ও শমিত সোম।

বিজ্ঞাপন

পড়ুন : অন্তত রুপা নিশ্চিত, সোনার লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ এবার ভিয়েতনাম

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন