সম্প্রতি কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার ঘটনার বিষয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, হামলা-পাল্টা হামলার মতো ঘটনা কারো জন্যই মঙ্গলজনক হবে না। দিন শেষে যুদ্ধ কারো জন্যেই কল্যাণকর নয়।
বুধবার (৭ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এ কথা বলেন তিনি।
সম্প্রতি কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় হতাহতের ঘটনার গ্রহণযোগ্য, নিরপেক্ষ ও আন্তর্জাতিক তদন্ত হওয়া উচিত বলেও মনে করেন জামায়াত আমির।
ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, সম্প্রতি কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে দু’দেশের মধ্যে যে উত্তেজনা বিরাজ করছে, ইতোমধ্যে হামলা-পাল্টা হামলার মতো ঘটনা ঘটেছে। তা কারো জন্যই মঙ্গলজনক হবে না।
তিনি বলেন, এ ঘটনার গ্রহণযোগ্য, নিরপেক্ষ ও আন্তর্জাতিক তদন্ত হওয়া উচিত এবং উভয় পক্ষকেই দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন। দিন শেষে যুদ্ধ কারো জন্যেই কল্যাণকর নয়। কাশ্মিরবাসীর সমস্যার স্থায়ী সমাধান আন্তরিকভাবে কামনা করি।
প্রসঙ্গত, পাকিস্তানের বেশ কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। রাতের আঁধারে চালানো এ হামলায় কমপক্ষে ৭০ জন নিহত হয়েছেন। এমনই দাবি করেছে ভারত।
পড়ুন: জামায়াত আমিরের সঙ্গে বৈঠক করলেন মিলার
দেখুন: ‘জামায়াত আমির তার ছেলের জ*ঙ্গি সংশ্লিষ্টতার কথা জানতেন’
এস


