ঢাকা: হামের টিকা ক্রয়ের জন্য ৬০৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
রোববার (২৯ মার্চ) সকালেও তিনি রাজধানীর পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ১৭তম এশিয়া ফার্মা এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে এই তথ্য জানান।
মন্ত্রী বলেন, “গত ১৫ দিনে হামের প্রবণতা বেড়েছে। গত ৮ বছরে হামের টিকা দেওয়া হয়নি। এই প্রাদুর্ভাব মোকাবিলায় ৬০৪ কোটি টাকা বরাদ্দ দিয়ে নতুন টিকা ক্রয় করা হচ্ছে।”
তিনি আরও বলেন, স্বাস্থ্য খাতে নানা সংকট রয়েছে, যা সমাধানে সবার সহযোগিতা প্রয়োজন। দুর্নীতি মেনে নেওয়া হবে না এবং মানুষের কাছে মানসম্মত ওষুধ পৌঁছানোই সরকারের মূল লক্ষ্য।
স্বাস্থ্য সচিব কামরুজ্জামান চৌধুরী জানান, স্বাধীনতা পরবর্তী সময়ে দেশের ওষুধের চাহিদার মাত্র ২০ শতাংশ স্থানীয়ভাবে উৎপাদিত হত, বাকি ৮০ শতাংশ ছিল আমদানি নির্ভর। বর্তমানে ৯৮ শতাংশ ওষুধ উৎপাদিত হচ্ছে দেশেই এবং তা ১৫৭টি দেশে রপ্তানি করা হচ্ছে।
পড়ুন: ‘ওয়েলকাম টু হেল’: মার্কিন সেনাদের সতর্কবার্তা ইরানের
আর/


