বিজ্ঞাপন

হারিয়ে যাওয়া ২ বন্ধুর জন্য কলমাকান্দায় ২০০১ ব্যাচের মিলনমেলা ও দোয়া

নেত্রকোনার কলমাকান্দায় এসএসসি ২০০১ ব্যাচের অকাল প্রয়াত দুই বন্ধু ইমরান হাসান (আপেল) ও এমরান হাসান (বাবু)-এর স্মরণে এক আবেগঘন স্মরণসভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (৮ মার্চ) বিকেলে কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ২০০১ ব্যাচের ‘বন্ধু মহল’ এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রয়াত দুই বন্ধুর স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন উপস্থিত সহপাঠীরা। এ সময় বক্তারা তাদের বন্ধুসুলভ আচরণ, মানবিক গুণাবলি এবং ছাত্রজীবনের নানা সোনালি স্মৃতি তুলে ধরেন।

জানা গেছে, ইমরান হাসান (আপেল) লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ২০২০ সালের ২ মে ভারতে ইন্তেকাল করেন। তিনি ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

অন্যদিকে, আরেক বন্ধু এমরান হাসান (বাবু) ২০২২ সালের ৮ আগস্ট হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমান। তিনি কলমাকান্দা সরকারি কলেজ ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতেন।

এ স্মরণসভা ও ইফতার মাহফিলে এসএসসি ২০০১ ব্যাচের সহপাঠীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীসহ শতাধিক ব্যক্তি অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে মরহুমদের আত্মার মাগফিরাত এবং শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এরপর উপস্থিত সকলে একসঙ্গে ইফতারে অংশ নেন।

পড়ুন- পটুয়াখালীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

দেখুন- হিমালয়ের দেশে জেন-জি ম্যাজিক: নেপালের মসনদে বসছেন বালেন্দ্র শাহ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন