০১/০৩/২০২৬, ১৩:৪৫ অপরাহ্ণ
31.3 C
Dhaka
০১/০৩/২০২৬, ১৩:৪৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

হালাল উপার্জনে আছে আল্লাহর বরকত : সাইয়্যেদ আসজাদ মাদানী

আওলাদে রাসূল, ভারতের দারুল উলুম দেওবন্দ থেকে আগত বিশ্ববরণ্যে আলেম হযরত সাইয়্যেদ আসজাদ মাদানী নরসিংদীতে ধর্মপ্রাণ মুসল্লিদের উদ্দেশে বলেন, “আপনাদের উপার্জন হালাল হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ হালাল উপার্জনে সংযম ও সততার মাধ্যমে মহান আল্লাহ তাআলা বরকত দান করেন।”

এসময় তিনি উদাহরণ হিসেবে মুসল্লিদের বোঝাতে বলেন, “নবী করীম (সা.) ও সাহাবায়ে কেরামের যুগে সাড়ে চার কেজি আটার রুটি শত-শত মানুষ পরিতৃপ্ত হয়ে খেতেন। এর কারণ ছিল, মহান আল্লাহ তাআলা তাতে অশেষ বরকত দান করেছিলেন।”

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে উলামা পরিষদ মাধবদী থানা শাখার উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বয়ান পেশ করতে গিয়ে তিনি এসব কথা বলেন।

সম্মেলনে সভাপতিত্ব করেন উলামা পরিষদ মাধবদী থানা শাখার সভাপতি আল্লামা মকবুল হোসেন। দেশের খ্যাতনামা ও প্রখ্যাত ওলামায়ে কেরামও বয়ান পেশ করেন এবং মুসল্লিদের ঈমান-আমল দৃঢ় করার আহ্বান জানান।

এই ইসলামী মহা সম্মেলনে উলামা পরিষদ মাধবদী থানা শাখার প্রথান উপদেষ্টা আল্লামা রফিকুর রহমান দা.বা. উদ্বোধক হিসেবে বয়ান পেশ করেন। আরও বয়ান পেশ কেরনে, আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী, আল্লামা মামুনুল হক, মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, মুফতি ওবায়দুল্লাহ হামেরা, মুফতি ফেকহায়েতুল্লাহ আজহারী, মুফতি কামাল উদ্দিন শিহাব কালেমী সহ উলামা পরিষদ মাধবদী থানা শাখার সিনিয়র সহ-সভাপতি মুফতি ইসহাক কামাল।

আয়োজকরা জানান, ইসলামী সমাজ গঠন, যুব সমাজকে নৈতিক অবক্ষয় থেকে রক্ষা ও ইসলামের শান্তির বার্তা ছড়িয়ে ইসলামী রাস্ট্রকায়েম করার লক্ষে এ মহাসম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন

পড়ুন : ৮৬ মার্কা নির্বাচন এদেশে হতে দেয়া হবে না: নরসিংদীতে জামায়াত নেতা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন