১১/০২/২০২৬, ১:৫৫ পূর্বাহ্ণ
19 C
Dhaka
১১/০২/২০২৬, ১:৫৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

হাসনাতের উপর হামলার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ’র উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

গোপালগঞ্জ জেলা শাখা এ কর্মসূচী পালন করে।

আজ মঙ্গলবার (০৬ মে) বিকাল ৫টায় স্থানীয় প্রেসক্লাসের সামনে বঙ্গবন্ধু সড়কের উপর দাঁড়িয়ে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে নেতাকর্মীরা।

মানববন্ধন চলাকালে কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ আরিফুল দাড়িয়া, জেলা সংগঠক রুম্মান হোসেন রিমন, মো. বাবুল হোসেন, আতাউর রহমান, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের মো. লিমন বক্তব্য রাখেন।

এসময বক্তরা বলেন, গাজীপুরে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ’র উপর ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটেচছে। এ হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান তারা।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলে “ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ”, “এনসিপি জিন্দাবাদ জিন্দাবাদ”, “দিয়েছি তো রক্ত আরো দেবো রক্ত”, “রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়”, বলে বিভিন্ন স্লোগান দেয়। মিছিলটি শহরের লঞ্চঘাট এলাকায় গিয়ে শেষ হয়।

বিজ্ঞাপন

পড়ুন : গোপালগঞ্জে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করলেন জেলা প্রশাসক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন