19.9 C
Dhaka
০৪/০৩/২০২৬, ৫:০২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

হাসনাতের ওপর হামলার ঘটনায় গাজীপুরে হত্যাচেষ্টা মামলা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার ঘটনায় গাজীপুরে একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করা করা হয়েছে।

সোমবার (৫ মে) গাজীপুর জেলার বাসন থানায় মামলাটি দায়ের করা হয়।

এর আগে, এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর ওপর গাজীপুরে হামলার ঘটনায় অন্তত ৭০ জনকে আটক করে পুলিশ। রোববার থেকে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ ঘটনায় এখনও অভিযান চলছে।

উল্লেখ্য, গত রোববার সালনার কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় একটি অনুষ্ঠান শেষে ঢাকায় ফিরছিলেন হাসনাত আবদুল্লাহ। চান্দনা চৌরাস্তা এলাকায় পৌঁছালে জ্যামে আটকে থাকা অবস্থায় ৪ থেকে ৫টি মোটরসাইকেল যোগে হামলা করা হয় তার গাড়িতে। এতে গাড়ির গ্লাস ভেঙে যায়। আহত হন হাসনাত। পরে পুলিশ প্রহরায় তাকে ঢাকায় নিয়ে আসা হয়।

বিজ্ঞাপন

পড়ুন : হাসনাতের গাড়িতে হামলার ঘটনায় আটক ৫৪

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন