১৭/০২/২০২৬, ১৭:৩২ অপরাহ্ণ
30 C
Dhaka
১৭/০২/২০২৬, ১৭:৩২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

হাসনাত আব্দুল্লাহর উপর হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মশাল মিছিল

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া ছাত্র-জনতার ব্যানারে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার রাত সাড়ে ১০টার দিকে শহরের পৌর মুক্ত মঞ্চ থেকে একটি মশাল মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

এ সময় বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মূখ্য সংগঠক (দক্ষিণ) মো. আতাউল্লাহ্, সংগঠক জিহান মাহমুদ, এনসিপি সদস্য জয়ন্তী বিশ্বাস, আজিজুর রহমান লিটন, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ নেতা মুহাইমিনুল আজবীন ও বোরহহান উদ্দিন সিয়াম প্রমুখ।

এসময় বক্তারান হাসনাত আব্দুল্লাহর উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবী জানান। দ্রুত সন্ত্রাসীদের গ্রেফতার না করা হলে ব্রাহ্মণবাড়িয়ায় রেলপথ ও সড়কপথ অবরোধ করে চট্রগ্রাম ও সিলেটের সাথে সারা দেশের যোগাযোগ বিচ্ছন্ন করে দেওয়ার হুশিয়ারি দেন।

বিজ্ঞাপন

পড়ুন: হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় যুবলীগ নেতাসহ আটক ২

দেখুন: আমরা ১২৯টি সুপারিশে একমত হয়েছি: হাসনাত আব্দুল্লাহ

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন