কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর পর এবার দলটির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলমের সামাজিক মাধ্যমে দেওয়া স্ট্যাটাস ভাইরাল হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) নিজেদের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে পৃথক স্ট্যাটাস দেন তারা। মুহূর্তেই তাদের পোস্ট ভাইরাল হয়েছে।
শনিবার ইফতারের পরপর সামাজিক মাধ্যমে স্ট্যাটাস দেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। সন্ধ্যা ৬টা ১৬ মিনিটে দেওয়া ওই স্ট্যাটাসে হাসনাত আবদুল্লাহ দুই শব্দে লেখেন- ‘ইনকিলাব জিন্দাবাদ।’
মাত্র দুটি শব্দের এই স্ট্যাটাসটি প্রকাশের পরপরই তা সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার জন্ম দেয়। সমর্থক ও সমালোচক উভয় পক্ষের মধ্যে পোস্টটি নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা গেছে।
শনিবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে ফেসবুকে পোস্ট দেন নাসীরুদ্দীন পাটওয়ারী। পোস্টে তিনি লিখেছেন, ‘ইনকিলাব জিন্দাবাদ! ✊ চাঁদাবাজ মুর্দাবাদ! 🚫।’ ইতোমধ্যে পোস্টটিতে আড়াই লাখের বেশি লাইক ও ২১ হাজারের বেশি কমেন্ট করা হয়েছে। সেই সঙ্গে ৪ শব্দের এই স্ট্যাটাসটি শেয়ার করেছেন প্রায় ৮ হাজার মানুষ।
অন্যদিকে শনিবার রাত ৮টা ১০ মিনিটের দিকে নিজের ভেরিফায়েড ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম।
স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘যে স্লোগান স্বৈরাচারের পতন ঘটিয়েছে, সেই স্লোগান তাদের উত্তরসূরিদের ভয়ের কারণ তো হবেই!’
সারজিস আলমের এই স্ট্যাটাসে ইতোমধ্যে দেড় লাখের মতো লাইক পড়েছে। সেই সঙ্গে ১৬ হাজারের বেশি মানুষ স্ট্যাটাসটির মন্তব্যের ঘরে নানা মন্তব্য করার পাশাপাশি প্রায় আড়াই হাজার আইডি থেকে স্ট্যাটাসটি শেয়ার করা হয়েছে।
পড়ুন: আত্মঘাতী হামলার জেরে আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা
আর/


