জয়পুরহাট জেনারেল হাসপাতালে লিফট চালু রেখে মেরামত করার সময় রোগীর এক স্বজন আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালের নতুন ভবনের দক্ষিণ পাশের লিফটে এ দুর্ঘটনা ঘটে।
আহতের নাম- জোবেদা বেগম (৫০)। তিনি জয়পুরহাট সদর উপজেলার আমদই ইউনিয়নের জলাটুল গ্রামের মোজাম্মেল হকের স্ত্রী।
হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে তার মেয়ের শ্বাশুড়ি আনোয়ারা বেগমকে দেখতে হাসপাতালে আসেন জোবেদা বেগম। তিনি হাসপাতালের আট তলায় রোগী দেখতে লিফটে চড়েন। ওই সময় লিফটটি চালু রেখে মেরামতের কাজ চলছিল। লিফটে ওঠার পর তিনি নিচে পড়ে যান। তাৎক্ষণিক তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
রোগীর স্বজন বজলুর রহমান বলেন, গত রোববার আমার মা আনোয়ারা বেগম হাসপাতালে ভর্তি হোন। তাকে দেখতে আমার শ্বাশুড়ি জোবেদা বেগম আসেন। মঙ্গলবার লিফটে ওঠার সময় নিচে পড়ে গুরুতর আহত হন। এখন তিনি হাসপাতালে চিকিৎসাধীন। ওই সময় কেউ লিফটে চড়তে বাঁধা দেননি। লিফটি চালু ছিল।
জয়পুরহাট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সরদার রাশেদ মোবারক বলেন, লিফটে সবসময় টুকিটাকি কাজ চলে। লিফট খুলছে, এরপর উনি এসে ঢুকে গেছে। আর উনি আহত হয়েছেন। উনারই দোষ বেশি ছিল।
পড়ুন: তারেক জিয়ার ৩১ দফা মানেই আগামীর বাংলাদেশ: কবীর আহমেদ ভূঁইয়া
দেখুন: কেমন ছিলো বাংলাদেশের ১২টি জাতীয় নির্বাচন?
ইম/


