দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরা ড. জোবাইদা রহমান আজই হাসপাতালে চিকিৎসাধীন মাকে দেখতে যাবেন। ড. জোবাইদা রহমানের মা সৈয়দা ইকবাল মান্দ বানু অসুস্থ হয়ে গত কয়েকদিন ধরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
মঙ্গলবার (৬ মে) সকাল ১০ টা ৪০ মিনিটে শাশুড়ি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে এয়ার অ্যাম্বুলেন্সে ১৭ বছর পর দেশে ফেরেন ডা. জোবাইদা রহমান।
জানা গেছে, গত ২ মে অসুস্থ হয়ে পড়লে রাজধানীর পান্থপথ এলাকার একটি হাসপাতালে ভর্তি করানো হয় নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল মরহুম মাহবুব আলী খানের স্ত্রী বিশিষ্ট সমাজসেবী সৈয়দা ইকবাল মান্দ বানুকে। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন।
বিজ্ঞাপন
পড়ুন: নিজ বাসভবন ফিরোজায় খালেদা জিয়া
দেখুন: তারেক-জোবায়দাকে হাজির হতে গেজেট প্রকাশ
এস


