২৫/০২/২০২৬, ৪:৩২ পূর্বাহ্ণ
21 C
Dhaka
২৫/০২/২০২৬, ৪:৩২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

হাসপাতালে ভর্তি বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র

বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র (৮৯) মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছেন। খবরটি প্রকাশ্যে আসতেই ভক্তদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। তবে পরিবারের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, চিন্তার কোনো কারণ নেই — অভিনেতা একেবারে ভালো আছেন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্যই হাসপাতালে ভর্তি হয়েছেন।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের সূত্র জানায়, “ধর্মেন্দ্র বর্তমানে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে আছেন, তবে একদমই চিন্তার কিছু নেই। তিনি নিয়মিতভাবে কিছু স্বাস্থ্য পরীক্ষা করান, আর এবারও সেটাই করতে হাসপাতালে এসেছেন। কেউ তাকে দেখে খবর ছড়িয়ে ফেলায় একটু হইচই হয়েছে মাত্র।”

জানা গেছে, ৮৯ বছর বয়সে প্রতিদিন হাসপাতাল যাতায়াতের ঝামেলা এড়াতেই ধর্মেন্দ্র নিজেই কয়েক দিনের জন্য হাসপাতালে থাকার সিদ্ধান্ত নেন, যাতে সব পরীক্ষা একসাথে সম্পন্ন করা যায়।

পরিবারের সদস্যরা, বিশেষ করে দুই ছেলে সানি দেওল ও ববি দেওল, বর্তমানে নিজ নিজ চলচ্চিত্রের কাজে ব্যস্ত থাকলেও বাবার স্বাস্থ্যের খোঁজ নিয়মিত নিচ্ছেন বলে জানা গেছে।

ধর্মেন্দ্র আগামী ডিসেম্বর মাসে ৯০ বছরে পা দেবেন। চলতি বছরের এপ্রিল মাসে তার ছানি অপারেশন হয়।

অভিনয়ের দিক থেকে, তিনি সর্বশেষ দেখা গিয়েছেন শাহিদ কাপুর ও কৃতি স্যাননের সঙ্গে তেরি বাতোঁ ম্যায় আইসা উলঝা জিয়া (২০২৪) ছবিতে।

আগামী দিনে তাকে দেখা যাবে পরিচালক শ্রীরাম রাঘবনের নতুন ছবি ইক্কিস-এ, যেখানে অভিনয় করছেন আগস্ত্য নন্দা, জয়দীপ আহলাওয়াত ও সিকান্দার খের। যুদ্ধনির্ভর এই ছবিটি ভারতের সর্বকনিষ্ঠ পরমবীর চক্রপ্রাপ্ত নায়ক অরুণ খেতরপালের জীবনের ওপর ভিত্তি করে তৈরি, এবং এটি ডিসেম্বর মাসে মুক্তি পাওয়ার কথা।

বিজ্ঞাপন

পড়ুন : অভিনেতা মন্টুর বাড়ি থেকে বিদেশি পিস্তল-গুলি-ইয়াবা উদ্ধার, ছেলেসহ আটক ৪

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন