বিজ্ঞাপন

হাসপাতাল-ক্লিনিকে অনিয়ম চলবে না, আজ থেকে অভিযান শুরু: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল জানিয়েছেন, অনিয়ম করে কোনো হাসপাতাল বা ক্লিনিক পরিচালনা করতে দেওয়া হবে না। এ ধরনের প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

আজ মঙ্গলবার (২৪ মার্চ) সচিবালয়ে ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, আজ থেকেই সারা দেশে হাসপাতাল ও ক্লিনিক পরিদর্শন কার্যক্রম শুরু করছে স্বাস্থ্য মন্ত্রণালয়। প্রথম পর্যায়ে রাজধানীর আসাদগেট থেকে শ্যামলী পর্যন্ত বিভিন্ন ক্লিনিকে আগামী সাত দিন অভিযান চালানো হবে।

তিনি আরও বলেন, মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। অনিয়মকারী ক্লিনিক মালিকদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, কোনো ক্লিনিক যদি ন্যূনতম চিকিৎসাসেবার মান বজায় রাখতে ব্যর্থ হয়, তাহলে কালক্ষেপণ না করে তাৎক্ষণিকভাবে তা বন্ধ করে দেওয়া হবে।

রাজধানী থেকে শুরু হওয়া এই তদারকি কার্যক্রম পর্যায়ক্রমে দেশের সব এলাকায় সম্প্রসারণ করা হবে বলেও জানান তিনি।

পড়ুন: ঈদের টানা ছুটি শেষে কর্মস্থল রাজধানীতে ফিরছে মানুষ

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন