31.2 C
Dhaka
০৪/০৩/২০২৬, ১৪:০০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

হাসপাতাল থেকে দালালের দৌরাত্ম্য নির্মূল করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

দেশের সরকারি হাসপাতালগুলোতে সব ধরনের দালালের দৌরাত্ম্য নির্মূল করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, দালালের দৌরাত্ম্য রোধে কঠোর পদক্ষেপ নেবে সরকার। যে কোনো মূল্যে হাসপাতালে রোগী ভাগিয়ে নেওয়া, ট্রলি ব্যবসাসহ সব নির্মূল করা হবে।

বুধবার (৪ মার্চ) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এখনও প্রয়োজনের তুলনায় হাসপাতালগুলোতে স্বাস্থ্যকর্মীর সংখ্যা অনেকটাই কম। তবে সেসব বিষয়ে দ্রুত স্বাস্থ্যকর্মী নিয়োগের ব্যবস্থা হচ্ছে। একইসঙ্গে হাসপাতালের অপারেশন থিয়েটারের (ওটি) সংখ্যা ও মান বৃদ্ধির পাশাপাশি ওষুধ সরবরাহ বাড়ানো হবে।

এ সময় ঢামেক হাসপাতালের সবগুলো ওয়ার্ড পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী। পরিদর্শন শেষে তেমন কোনো অসংগতি পাওয়া যায়নি বলেও জানান তিনি।

পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সাক্ষাৎ

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন