১২/০২/২০২৬, ১১:০৪ পূর্বাহ্ণ
23 C
Dhaka
১২/০২/২০২৬, ১১:০৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

গাজার একমাত্র ক্যানসার হাসপাতাল ধ্বংস করে দিলো ইসরায়েল

ফিলিস্তিনের গাজা উপত্যকার একমাত্র ক্যানসার হাসপাতালটি দখলদার ইসরায়েল বোমা হামলা চালিয়ে ধ্বংস করেছে।

বিজ্ঞাপন

আজ শুক্রবার (২১ মার্চ) সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, হাসপাতালটি গাজাকে দুই ভাগ করে তৈরি করা কথিত ‘নেতজারিম করিডরের’ কাছে অবস্থিত ছিল। গত সোমবার নতুন করে হামলার আগে গাজায় ইসরায়েলি সেনারা যখন স্থল হামলা চালিয়েছিল, তখন হাসপাতালটিকে নিজেকের কমান্ড সেন্টার বানিয়েছিল তারা।

২০১৭ সালে তুরস্ক ৩৪ মিলিয়ন ডলার ব্যয়ে হাসপাতালটি পুনর্গঠন করেছিল, যা তার্কিস ফ্রেন্ডশিপ হাসপাতাল নামে পরিচিত। এখানে প্রতি বছর ১০ হাজার ক্যানসার রোগীর চিকিৎসা হতো।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, হাসপাতালটি হামাস কমান্ড সেন্টার হিসেবে ব্যবহৃত হচ্ছিল এবং হামলার সময় সেখানে হামাসের সদস্যরা উপস্থিত ছিল। তারা আরও দাবি করেছে, হাসপাতালটি সক্রিয় ছিল না।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ জানিয়েছেন, গাজার আরও অঞ্চল দখলের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, হামাস যদি তাদের সব জিম্মিকে মুক্তি না দেয়, তবে গাজার আরও অঞ্চল দখল করে সেখানে স্থায়ী নিয়ন্ত্রণ আরোপ করা হবে।

১৯৬৭ সালের আরব যুদ্ধের পর ইসরায়েল ফিলিস্তিনি ভূখণ্ডের বিশাল অংশ দখল করে। বর্তমানে তারা পশ্চিমতীরের অবশিষ্ট ভূমি এবং সমুদ্রতীরবর্তী গাজার দিকে নজর দিয়েছে।

এনএ/

দেধুন: সেন্ট্রাল হাসপাতালে ভুল চিকিৎসায় নবজাতকের পর মায়ের মৃ*ত্যু

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন