24.9 C
Dhaka
০৩/০৩/২০২৬, ২২:২৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

হাসপাতাল থেকে বাসায় ফজলুর রহমান বাবু

চলচ্চিত্র ও নাটকের গুণী অভিনেতা ও সংগীতশিল্পী ফজলুর রহমান বাবু হৃদরোগে আক্রান্ত হয়ে দুই সপ্তাহের বেশি সময় রাজধানীর গুলশানের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ সন্ধ্যায় বাসায় ফিরেছেন তিনি। সমকালকে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘ফজলুর রহমান বাবু ভাই গত মাসের ১৬ তারিখ হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরে তাঁকে নেওয়া হয় গুলশানের আরেকটি হাসপাতালে। সেখানে তাঁর হৃদযন্ত্রে ব্লক ধরা পড়ে। ওই হাসপাতালের কর্ডিয়াক সার্জন ডা. জাহাঙ্গীর কবিরের তত্ত্বাবধানে গত ১৯ তারিখ তাঁর সফলভাবে হার্টে বাইপাস সার্জারি হয়েছে। বর্তমানে বাসায় ফিরলেও চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। বাবু ভাই আগের চেয়ে ভালো আছেন। তাঁর জন্য সবার কাছে দোয়া চাই।’

দেশের সাংস্কৃতিক অঙ্গনে ফজলুর রহমান বাবু অনন্য নাম। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য চলচ্চিত্র, নাটক ও গানে তিনি দর্শক-শ্রোতাকে মুগ্ধ করেছেন। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন সহকর্মী ও ভক্তরা। 

ছয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ফজলুর রহমান বাবু ১৯৯১ সালে কাজী নজরুল ইসলামের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘মৃত্যুক্ষুধা’ নাটকের মাধ্যমে টিভি নাটকে আসেন। ২০০০ সালে ‘বিহঙ্গ’ চলচ্চিত্র দিয়ে তাঁর বড়পর্দায় যাত্রা শুরু। দীর্ঘ অভিনয়জীবনে দর্শকদের তিনি উপহার দিয়েছেন ‘মনপুরা’, ‘অজ্ঞাতনামা’, ‘স্বপ্নজাল’, ‘হালদা’ ও ‘ফাগুন হাওয়ায়’র মতো বহু চলচ্চিত্র। বর্তমানে ওটিটিতেও কাজ করছেন বাবু। 

অসুস্থ হওয়ার আগে ঈদের নাটক ও টেলিছবির কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। ঈদে দেখা যাবে তাঁর একাধিক নাটক-টেলিছবি। সম্প্রতি কলকাতায় মুক্তি পেয়েছে এ অভিনেতার সিনেমা ‘ওসিডি’। এটি নির্মাণ করেছেন সৌকর্য ঘোষাল। কলকাতায় বাবুর প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল ‘সিতারা’। বিখ্যাত লেখক আবুল বাশারের উপন্যাস ভোরের প্রসূতি অবলম্বনে নির্মিত হয়েছিল সিনেমাটি।

এ ছাড়াও কলকাতায় ‘কালান্তর’ নামে আরও একটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। এ ছাড়াও দেশে তাঁর অভিনীত একাধিক সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।

পড়ুনঃসৌদির পূর্বাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা ‘আসন্ন’, সতর্কতা মার্কিন দূতাবাসের

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন