বিজ্ঞাপন

হাসিনাকে আর রাজনীতি করতে দেওয়া হবে না, প্রয়োজন নির্বাচন : এ্যানি

বাংলাদেশে আর ফ্যাসিবাদের কোনো স্থান হবে না উল্লেখ করে বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, দেশের বিচারব্যবস্থা আরও শক্তিশালী ও দৃশ্যমান করতে হবে। শেখ হাসিনার বিরুদ্ধে ১৫০-২০০ মামলা হয়েছে, অথচ একটি মামলারও রায় হয়নি। অন্তত ২টি মামলার রায় হওয়া উচিত ছিল।”

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে ঐতিহাসিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে লক্ষ্মীপুর জেলা বিএনপির আয়োজনে বিজয় র‌্যালি উদ্বোধন করেন শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি। র‌্যালি শেষে চন্দ্রগঞ্জে অনুষ্ঠিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, বাংলাদেশে আর কোনো জুলুম-নির্যাতনের স্থান হবে না। খুনের বিচার করতে হবে, ফ্যাসিবাদী সরকারের অবসান ঘটাতে হবে। জনগণ বীরের জাতি। তারা অতীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে স্বাধীনতা যুদ্ধ করেছে, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছে।

তিনি আরও বলেন, আমরা ১৭ বছর রাজপথে খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ ছিলাম। দেশে কোনো অনিয়ম-দুর্নীতি মেনে নেওয়া হবে না। তারেক রহমানের নেতৃত্বেই আমরা সেই আকাঙ্ক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠা করব। আর তার জন্য এখন প্রয়োজন একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন।

এর আগে শহরের উত্তর তেমুহনী এলাকা থেকে শুরু হওয়া র‌্যালিতে অংশ নেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট হাছিুবুর রহমান হাসিব, সদর থানা বিএনরি আহবায়ক মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, সদস্য সচিব মোখলেছুর রহমান হারুনসহ দলের জেলা ও উপজেলার শীর্ষ নেতাকর্মীসহ বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

পড়ুন : লক্ষ্মীপুরে শিক্ষার্থীসহ ৫ জন হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল ২৮ সেপ্টেম্বর

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন