আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ তিনজনের মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা হবে আজ। পুরো জাতি ওই রায়ের অপেক্ষায় আছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিজ্ঞাপন
সোমবার (১৭ নভেম্বর) নিজের ফেসবুকে তিনি লিখেছেন, “ঢাকায় কয়েক ঘণ্টার মধ্যেই শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় ঘোষিত হবে। আমি আশা করি আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি ন্যায্য বিচার নিশ্চিত হবে। জাতি অপেক্ষায় আছে।”
রায়টি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং দেশের সব গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সেও এটি দেখানো হবে। এছাড়া ঢাকার গুরুত্বপূর্ণ মোড়ে বড় পর্দায় সরাসরি রায় দেখার ব্যবস্থাও করা হয়েছে।
পড়ুন: যে কারণে আপিল করতে পারবেন না হাসিনা
আর/


