মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার রায় নিয়ে ফেসবুকে পোস্ট দিয়ে আটক হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মুহাম্মদ লাভলু মোল্লাহ।
বিজ্ঞাপন
গতকাল সোমবার মধ্যরাতে কিছু শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম তাকে শাহবাগ থানায় সোপর্দ করে।
রায়ের পর লাভলু মোল্লাহ তার ফেসবুক প্রোফাইলে শেখ হাসিনার ছবিযুক্ত একটি ফটোকার্ড পোস্ট করেন, যাতে লেখা ছিল ‘আই ডোন্ট কেয়ার’।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহবাগ থানার অফিসার ইনচার্জ খালিদ মনসুর দ্য ডেইলি স্টারকে বলেন, প্রক্টোরিয়াল টিম এবং ছাত্ররা লাভলুকে থানায় নিয়ে আসে। তিনি শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের বিরোধিতা করে ফেসবুকে পোস্ট করেন।
পড়ুন: শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের কপি পাঠানো হবে ২ মন্ত্রণালয়ে
আর/


