১১/০২/২০২৬, ৪:০৪ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১১/০২/২০২৬, ৪:০৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

হাসিনার ফাঁসির রায়ে মৌলভীবাজারে উচ্ছ্বাস-মিষ্টি বিতরণ

মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত ডামি নির্বাচনের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদন্ডের রায় ঘোষণায় সন্তোষ প্রকাশ করেছেন জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানে অংশ নেয়া মৌলভীবাজারের ছাত্র-জনতা।

বিজ্ঞাপন

রায় ঘোষণার পর সোমবার বাদ আসর মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে জড়ো হয়ে তাঁরা এই রায়কে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং মিষ্টি বিতরণ করেন। এসময় উৎসুক জনতা ভীড় করেন প্রেসক্লাবের সামনে। সেখানে তাঁরা সাধারণ মানুষদের মিষ্টি মুখ করান।

হাসিনার মৃত্যদন্ডের রায়ের প্রতিক্রিয়ায় তাঁরা বলেন, রায়ে খুশি হলেও আমরা বিচার কার্যকর হতে দেখতে চাই। এ রায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে জানিয়ে বলেন, যারা গুলি করেছে এবং যারা এ হত্যার নির্দেশ দিয়েছে প্রত্যেককেই সর্বোচ্চ শাস্তি দিতে হবে, পলাতক আসামিদের ফেরত এনে বাংলার মাটিতেই বিচার সম্পন্ন করার জোর দাবি জানান তাঁরা।

সোমবার এ রায় ঘোষণা করেছেন বিচারপতি মো: গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। রায় ঘোষণার সময় আদালতে আইনজীবীরা ছাড়াও জুলাই আগস্টে নিহতদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

পড়ুন- গোপালগঞ্জে থানায় বোমা হামলা, ৩ পুলিশ সদস্য আহত

দেখুন- হাসিনার রায় নিয়ে ভারতসহ যা বলছে আন্তর্জাতিক গণমাধ্যম 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন