২৪/০২/২০২৬, ১৩:৫৫ অপরাহ্ণ
30.1 C
Dhaka
২৪/০২/২০২৬, ১৩:৫৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

জয়েন্ট ইন্টারোগেশন সেন্টার (জেআইসি)–এ গুমের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও সেনা কর্মকর্তাসহ ১৩ জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আজ রোববার (১৪ ডিসেম্বর) আদেশ দেওয়ার দিন ধার্য রয়েছে।

বিজ্ঞাপন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেবেন।

এর আগে গত মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরীর সমন্বয়ে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ অভিযোগ গঠনের আদেশের জন্য আজকের দিন নির্ধারণ করেন।

মামলায় প্রসিকিউশনের পক্ষ থেকে মোট পাঁচটি অভিযোগ আনা হয়েছে। তবে ১৩ আসামির মধ্যে বর্তমানে তিনজন সেনা কর্মকর্তা গ্রেপ্তার রয়েছেন। গত ৯ নভেম্বর উপস্থিত আসামিদের অব্যাহতির আবেদন জানিয়ে শুনানি করেন আইনজীবী আজিজুর রহমান দুলু। তিনি চারটি ভিত্তিতে অব্যাহতি চান। এর মধ্যে বেআইনি আটক, অপহরণ ও নির্যাতন—এই তিনটি ভিত্তি বিবেচনায় নেওয়ার কথা জানান ট্রাইব্যুনাল। অপর ভিত্তিটি হলো গুমের অভিযোগ।

দুলুর শুনানি শেষে পলাতক আসামিদের পক্ষে আইনজীবী হাসান ইমাম ও আমির হোসেনসহ অন্যান্যরা ডিসচার্জের আবেদন করেন। সব পক্ষের শুনানি শেষে অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য আজকের দিন নির্ধারণ করেন আদালত।

পড়ুন: শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন প্রধান উপদেষ্টা

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন