সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও তথ্য প্রতিমন্ত্রী মো. আলী আরাফাতসহ ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১শ’ জনকে আসামি করে চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনাল আদালতে একটি মামলা করেছেন বিশিষ্ট ব্যবসায়ী নুর মোহাম্মদ শাহেদ।
বিজ্ঞাপন
গতকাল বৃহস্পতিবার সাইবার ট্রাইব্যুনালের বিচারক জহিরুল কবির চৌধুরীর আদালতে মামলাটি দায়ের করেন। মামলাটি আমলে নিয়ে কাউন্টার টেররিজমের সাইবার ক্রাইম ইউনিটকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।
বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট নওশেদ আলী মামলার নিষয়টি নিশ্চিত করেন।


