বিজ্ঞাপন

হাসিনার গাড়ি বহরে হামলা: সাবেক এমপি হাবিব খালাস

অবিচারের অভিযোগে ক্ষতিপূরণ চেয়ে মামলা করতে পারবেন বেগম খালেদা জিয়া জানিয়েছেন তার আইনজীবী। এদিকে ২০০২ সালে শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিবকে খালাস দিয়েছেন হাইকোর্ট। ২০২১ সালে সাবেক এই এমপির ১০ বছরের সাজা হয়েছিলো।

বিজ্ঞাপন

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দূর্নীতি-নাশকতাসহ মোট ৩৭টি মামলা হয়। এর ১৩টি বিগত সেনা সমর্থিত তত্ত্বাবদায়ক সরকারের আমলে। ২৪টি আওয়ামী লীগের শাসনামলে।

৫ আগস্টের পট পরিবর্তনে একে একে সব মামলা থেকেই মুক্তি পেয়েছেন বিএনপি নেত্রী। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়ে বলা হয়, বিচারের নামে প্রহসন করা হয়েছে। এর পর আলোচনায় আসে অবিচারের শিকার বেগম জিয়াকে ক্ষতিপূরণ দেয়ার প্রসঙ্গ। সর্বোচ্চ আদালতও জানতে চেয়েছেন কোন প্রক্রিয়ায় বেগম জিয়াকে ক্ষতিপূরণ দেয়া যায় সে বিষয়টি।

বৃহস্পতিবার বেগম জিয়ার একজন আইনজীবী জানান, ক্ষতিপুরণ চেয়ে মামলা করতে পারবেন তার পরিবার। আদালত চাইলে স্বপ্রনোদিত ভাবে দিতে পারে ক্ষতিপূরনের আদেশ।

এদিন শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলায় সাতক্ষীরা ১ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবকে খালাস দিয়েছেন হাইকোর্ট।

এ মামলায় ৫০ আসামির বাকিরাও ন্যায় বিচার পাবে বলে প্রত্যাশা আইনজীবীদের।

এনএ/

দেখুন: ২০ জানুয়ারির দিকে তাকিয়ে আছে ভারত এবং হাসিনা, কেন?

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন