০২/০৩/২০২৬, ১১:৫২ পূর্বাহ্ণ
31 C
Dhaka
০২/০৩/২০২৬, ১১:৫২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

হিজবুল্লাহর রকেট হামলার পর বৈরুতে বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল

ইসরায়েলি যুদ্ধবিমান লেবাননের বৈরুতে বোমা হামলা চালিয়েছে। উত্তর ইসরায়েলের হাইফার নিকটবর্তী একটি সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর রকেট ও ড্রোন হামলার পর এই পদক্ষেপ নিল ইসরায়েল। সোমবার (২ মার্চ) সকালে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আল-জাজিরা।

বিজ্ঞাপন

এর আগে লেবানিজ গোষ্ঠীটি (হিজবুল্লাহ) সোমবার ভোরে জানিয়েছে যে, ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতেই তারা এই হামলা চালিয়েছে। তারা আরও উল্লেখ করেছে যে, লেবানন ও তার জনগণকে রক্ষা করতে এবং বারবার ইসরায়েলি আগ্রাসনের জবাব দিতে এই আক্রমণ করা হয়েছে।

একটি সূত্র জানিয়েছে, রাজধানী বৈরুতের বেশ কয়েকটি এলাকাতেও ইসরায়েলি বিমান হামলা চালাচ্ছে।


গত শনিবার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালেও দুদিন কোনো কিছু করেনি হিজবুল্লাহ। তবে সোমবার ভোরে হামলা চালিয়েছে তারা। এরপর লেবাননে হামলা শুরু করেছে ইসরায়েলের দখলদার বাহিনী। এই ক্রমবর্ধমান উত্তেজনা লেবাননের সংকটকে আরও ঘনীভূত করতে পারে, দেশটি বিগত কয়েক বছর ধরে চরম অর্থনৈতিক ও রাজনৈতিক বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে।

পড়ুন:

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন