বিজ্ঞাপন

হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে ইসরায়েলি দুই সৈন্য নিহত

দক্ষিণ লেবাননে এক সম্মুখ যুদ্ধে ইসরায়েলি সেনাবাহিনীর দুই সৈন্য নিহত হয়েছেন। এছাড়া সংঘর্ষে ইসরায়েলের সামরিক বাহিনীর আরও এক কর্মকর্তা আহত হয়েছেন।

বিজ্ঞাপন

রোববার ইসরায়েলের সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে ৩৮ বছর বয়সী সার্জেন্ট মাহের খাত্তার নিহত হয়েছেন। তিনি ৯১তম ডিভিশনে কমব্যাট ইঞ্জিনিয়ারিং কর্পসের সদস্য ছিলেন।

দ্বিতীয় নিহতের পরিবারকে অবহিত করা হয়েছে। কিন্তু তার নাম এখনও প্রকাশ করা হয়নি।

এছাড়াও, একজন কর্মকর্তা সামান্য আহত হয়েছেন এবং তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে বলে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে।

পড়ুন- ইসরায়েলি হামলায় ইরানে জ্বলছে তেলের ডিপো

দেখুন- পাম্পে হাহাকার: গোপনে ১২০ টাকার তেল ২০০ টাকায় বিক্রি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন